Saturday, June 27, 2026

রাজ্যে এখনই মোবাইল কোর্ট বা ভিডিও কনফারেন্সে জামিনের ব্যবস্থার দাবি

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে জেলবন্দিদের নিরাপত্তা নিশ্চিত করতে আদালতে এখনই কেন মোবাইল কোর্ট বা ভিডিও কনফারেন্স করে দ্রুত জামিনের ব্যবস্থা করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুললেন বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। একইসঙ্গে রাজ্য বার কাউন্সিলের কর্মবিরতির ডাককে ‘দায়িত্বজ্ঞানহীন’ চিহ্নিত করেছেন তিনি৷ দমদম জেলের ঘটনার পরও আইনজীবীদের কর্মবিরতি চালিয়ে যাওয়া ‘অবিবেচক কাজ’ বলে মনে করছেন বিকাশবাবু-সহ অসংখ্য আইনজীবী৷ তাঁদের বক্তব্য, “রাজ্য সরকার লকডাউন সত্ত্বেও বিচার ব্যবস্থাকে জরুরি পরিষেবার মধ্যে রেখেছে। তার পরেও আইনজীবীদের এই আচরণ মানুষের কাছে ভুল বার্তাই দেবে।”

পাশাপাশি, বিকাশবাবু বলেছেন, “হাইকোর্ট মনে করলে বিচারকরা মোবাইল বা ভিডিও কনফারেন্সে পুলিশের থেকে নথি দেখে জামিনের মামলা শুনতেই পারেন। এই প্রক্রিয়ায় সংক্রমণের আশঙ্কাও কম”৷ এখনই রাজ্যে এই পদ্ধতি চালু করা দরকার৷” অন্যান্য একাধিক আইনজীবীর বক্তব্যও একই৷ তাদের বক্তব্য, “কোর্ট চাইলে পুলিশের নথি দেখেই জামিন দিতে পারে। এ ক্ষেত্রে সদিচ্ছাই বড় কথা।’
এদিকে, হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে বার কাউন্সিলের কর্মবিরতির ডাক উল্লেখ করে কোনও মামলায় দু’পক্ষের বক্তব্য না শুনে রায় না দেওয়ারও অনুরোধ করেছেন।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...