Tuesday, March 24, 2026

করোনা আক্রান্ত কম রাশিয়ায়, নেপথ্যে পুতিনের কৌশল

Date:

Share post:

সারা বিশ্বে ছড়িয়েছে করোনা ত্রাস। ইতালি, স্পেনের মতো দেশে লাফিয়ে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। কিন্তু এই বিপর্যয়ের মধ্যে আলোচনায় নেই রাশিয়া। দেশে মৃত এবং আক্রান্তের সংখ্যা তুলনায় অনেক কম।

চলতি সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সরকারের দ্রুত পদক্ষেপের জন্যই এটা সম্ভব হয়েছে। ১৪ কোটি ৬০ লাখ জনসংখ্যা রাশিয়ায়। আক্রান্তের সংখ্যা প্রায় ৩০০ জন। মৃত্যু হয়েছে ১ জনের। চিনের সঙ্গে রাশিয়ার ২ হাজার ৬০০ মাইল দীর্ঘ সীমান্ত রয়েছে।

সত্যিই কি রাশিয়ায় করোনার বিস্তার নিয়ন্ত্রণের মধ্যে? রুশ স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, রাশিয়া ৩০ জানুয়ারি চিনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছিল। একই সঙ্গে একাধিক কোয়ারেন্টাইন কেন্দ্র  প্রস্তুত করা হয়। রাশিয়ার হু- এর প্রতিনিধি মেলিতা ভুজনোভিচ বলেন, করোনা সতর্কতায় রাশিয়ায় পরীক্ষা ব্যবস্থা করেছে ফেব্রুয়ারি থেকে। এখনও পর্যন্ত রাশিয়ায় ১ লাখ ৫৬ হাজার পরীক্ষা করা হয়েছে।

Related articles

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...