Thursday, June 25, 2026

করোনা মোকাবিলায় গৃহবন্দি থাকার আবেদন করে লড়াইয়ের ডাক দাদার

Date:

Share post:

করোনা মোকাবিলায় সবাইকে একসঙ্গে মিলে লড়াইয়ের ডাক দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। “প্রিন্স অফ ক্যালকাটা” একটি ভিডিও বার্তায় সরকারি নির্দেশ মেনে সকলকে গৃহবন্দি থাকার আবেদন করেছেন।

করোনা সংক্রমণ আটকাতে দেশজুড়ে ২১ দিন লক ডাউনের সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদি সরকার। ভিডিও বার্তাতেও মহারাজ বলেন, “করোনা সংক্রমণ আটকাতে আইসোলেশনে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। এই সময়টা খুব কঠিন পরীক্ষার। কিন্তু আমাদের এটা পালন করতেই হবে। কেন্দ্র, রাজ্য সরকার যা নির্দেশ দিচ্ছে সেগুলো মেনে চলুন। স্বাস্থ্য দফতর ও চিকিৎসকদের পরামর্শ শুনুন। নিজে থেকে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। তবে নিজেকে গৃহবন্দি রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জানি এটা করা কঠিন, কিন্তু আমাদের করতেই হবে। তাহলেই হয়তো এভাবে আমরা করোনা ভাইরাসকে হারাতে পারব।”

Related articles

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...