Tuesday, April 7, 2026

কারোনা পরিস্থিতিতে সাহায্য দিতে রাজ্যের নয়া হেল্পলাইন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

করোনা সংক্রমণ রুখতে দেশ জুড়ে লকডাউন। এই পরিস্থিতিতে সমস্যা ও অভিযোগ মেটাতে একটি কেন্দ্রীয় হেল্পলাইন চালু করেছে রাজ্য সরকার। বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নাগরিকরা যেকোন সমস্যায় এই হেল্পলাইনে ফোন করতে পারবেন। হেল্পলাইনের টোল ফ্রি নম্বর ১০৭০।

এছাড়া ০৩৩ ২২১৪৩৫২৬ নম্বরে ফোন করে সমস্যা বা অভিযোগ জানানো যাবে।
এছাড়া পরিস্থিতির উপর নজরদারির জন্য রাজ্য সরকার দুটি পৃথক টাস্কফোর্স গঠন করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি-র নেতৃত্বে এই কমিটি দুটি গঠন করা হয়েছে। মুখ্য সচিবের নেতৃত্বে গঠিত টাস্ক ফোর্সে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সব দফতরের সচিবরা থাকবেন। ডিজি-র নেতৃত্বাধীন অন্য কমিটিতে থাকবেন রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা,কলকাতা পুলিশের কমিশনার। তারা নিজেদের মধ্যে সমন্বয়ে নজরদারির কাজ চালাবেন।

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...