Saturday, June 27, 2026

ভিন রাজ্যে আটকে বাংলার দিনমজুররা, ফিরিয়ে আনার আর্জি

Date:

Share post:

ভিন রাজ্যে দিনমজুরের কাজ করেন তারা। কেউ বা করেন ফেরী। দেশজুড়ে লকডাউনের কারণে কেরালা এবং ঝাড়খন্ডে আটকে রয়েছেন পশ্চিমবঙ্গের কয়েকশো বাসিন্দা। ভিডিও বার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের আবেদন, “আমাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করুন”। ইতিমধ্যেই ওই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

মুর্শিদাবাদের ঔরঙ্গবাদের বাসিন্দা কেরালায় কাজ করেন। ভিডিও বার্তায় তাঁরা জানাচ্ছেন, দেশ জুড়ে লকডাউনের কারণে কাজ নেই। ফলে হাতে টাকাও নেই। দোকান বন্ধ। পাচ্ছেন না খাবারও। এমনকী সাবধানতা অবলম্বনের জন্য মাস্কও মিলছে না। তাদের কাতর আর্জি “এই অবস্থায় ফিরিয়ে আনার ব্যবস্থা করুন মুখ্যমন্ত্রী।”
অন্যদিকে, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ও সামশেরগঞ্জ এলাকার বাসিন্দা ঝাড়খন্ডে ফেরী করতে গিয়ে আটকে গিয়েছেন। খাবার কেনার মতো টাকা পয়সা নেই বলে ভিডিও তে জানান তারা। এই অবস্থায় বাড়ি ফিরতে চান তারা। সেই ছবিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...