Tuesday, April 7, 2026

বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেবে অন্ধ্রপ্রদেশ সরকার

Date:

Share post:

মঙ্গলবার মধ্যরাত থেকে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পরিস্থিতে সাধারণের চিন্তা খাদ্যশস্য নিয়ে। অন্ধ্রপ্রদেশ সরকার জানিয়েছে রেশন নিতে লাইন দিতে হবে না। প্রত্যেক বাড়িতে গিয়ে বিনামূল্যে রেশন পৌঁছে দেবেন ভলেন্টিয়াররা। রেশন কার্ড থাকা পরিবারকে ভাতা ও দেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

২২ মার্চ এই বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। বুধবার অন্ধ্রপ্রদেশের মন্ত্রিসভার সদস্য কোদালি শ্রীভেঙ্কটেশ্বর রাও বলেন, মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডি ঘোষণা করেছেন কাউকে দোকানে লাইন দিয়ে রেশন নিতে হবে না। কারণ রেশন দোকানে বায়োমেট্রিকের মাধ্যমে রেশন তুলতে হয়। বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয়। তাই সরকারের এই সিদ্ধান্ত।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৯ মার্চ সবার বাড়িতে গিয়ে তাঁর বরাদ্দ রেশন পৌঁছে দেবেন ভলান্টিয়াররা। চালের সঙ্গে আলাদা করে ১ কেজি করে ডালও দেওয়া হবে। একইসঙ্গে লকডাউনের মধ্যে প্রত্যেক রেশন কার্ড থাকা পরিবারকে ১০০০ টাকা করে ভাতা দেওয়া হবে।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...