Tuesday, March 24, 2026

তাপমাত্রা বাড়লে কমবে ভাইরাসের সক্রিয়তা!

Date:

Share post:

তাপমাত্রা বাড়লে করোনাভাইরাসের সক্রিয়তা ধীরে ধীরে কমবে। আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানীরা। বুধবার, রাজ্যের তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। রাতের দিকে এক ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে। একই পরিস্থিতি দিল্লি এবং রাজস্থানেও। বর্তমান পরিস্থিতি দেখে স্বস্তির কথা শোনাচ্ছেন একাংশের বিজ্ঞানীরা।

উহানের ৫-৬ ডিগ্রি বা ইটালির ৩-৪ ডিগ্রি কিংবা আমেরিকার ১০-১৫ ডিগ্রিতে মারাত্মক আকারে থাবা বসিয়েছে করোনাভাইরাস। তবে ভারতের ২০-২৫ ডিগ্রিতে ততটা আক্রমণাত্মক হয়ে উঠতে পারেনি কোভিড – ১৯।
বিজ্ঞানীদের মতে, তৃতীয় সপ্তাহে ইতালি বা চিনে যে সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলেন, ভারতে সেই সংখ্যাটা অনেকটাই কম।

পরিবেশবিদ অর্ক চৌধুরীর বলেন, “ভাইরোলজিস্ট, ব্যাকটেরিওলজিস্টদের সঙ্গে কথা বলে বুঝতে পারছি তাপমাত্রা যত বাড়বে ভাইরাসের সক্রিয়তা ততো কমবে। আশা করা যায় ৪০-৪২ ডিগ্রি তাপমাত্রায় হয়তো পুরোপুরি মরে যাবে। দিল্লিতে এখনও রাতের দিকে তাপমাত্রা বেশ কম। তুলনায় রাজস্থান পশ্চিমবঙ্গে বাড়ছে তাপমাত্রা। তাই সংক্রমণের হার কম।” তবে যে কোনও নতুন জীবাণুর অভিযোজন ক্ষমতা বেশি। যে কোনও পরিবেশে এখনও  অভিযোজিত করতে পারে বলে জানান পরিবেশবিদ।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...