Tuesday, April 7, 2026

করোনার যুদ্ধে মুখ্যমন্ত্রীর শরিক হতে চেয়ে খোলা চিঠি ব্রততীর

Date:

Share post:

করোনা যুদ্ধে সকলেই সেনা। এবার বাচিকশিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায় করোনা ভাইরাস মোকাবিলার জন্য এগিয়ে আসতে চান। এমন প্রস্তাব জানিয়ে ব্রততী খোলা চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

সেই চিঠিতে করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর গৃহীত পদক্ষেপগুলির প্রশংসা করেছেন শিল্পী। চিঠিতে তিনি জানিয়েছেন, জরুরি পরিষেবা এই লক ডাউনের আওতার বাইরে থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় বাজার বন্ধ। কাজেই বৃদ্ধদের বাধ্য হয়ে বাইরে বেরোতে হচ্ছে। সেই কাজের জন্য কয়েকজন প্রতিনিধির ব্যবস্থা করতে পারেন তিনি। শুধুমাত্র শহরে নয়, শহরের বাইরেও সাহায্যের হাত এগিয়ে দিতে প্রস্তুত ব্রততী।

যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে রাজ্য সরকারের কিংবা মুখ্যমন্ত্রীর তরফে কোনও যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন ব্রততী। তিনি বলেন, “চিঠিতে লেখা বেশ কিছু বিষয় নিয়ে যেমন, হোম ডেলিভারি, ই-কমার্স এবং বয়স্কদের ওষুধ পৌঁছে দেওয়ার ব্যাপারে আলাদা করে উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। যা সত্যি খুব ভালো এক উদ্যোগ। প্রশংসার দাবি রাখে।”

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...