Tuesday, April 7, 2026

করোনা নির্ণয় কেন্দ্র চালু হল উত্তরবঙ্গে

Date:

Share post:

বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস নির্ণয়ের কাজ শুরু হচ্ছে। এর আগে পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি এবং কলকাতার নাইসেডে করোনা নির্ণয় কাজ হয়েছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের হাসপাতালে পৌঁছে গিয়েছে করোনা পরীক্ষার কিছু কিট।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার জন্য উদ্যোগ নেন। স্বাস্থ্যমন্ত্রকের অনুমোদন পাওয়ার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ভাইরাল রিসার্চ সেন্টার অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থা হয়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার কৌশিক সমাজদার বলেন, “ স্বাস্থ্যমন্ত্রকের অনুমোদন পেয়ে ল্যাবের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়। নাইসেড থেকে নমুনা নিয়ে প্রশিক্ষণের কাজ চলে।”

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা সন্দেহে ৫ জন ভর্তি রয়েছেন।  প্রস্তুত রাখা হয়েছে ১৪ টি বেড। পাশাপাশি করোনার স্ক্রিনিং করানোর জন্য বহির্বিভাগে খোলা হয়েছে কোভিড-১৯ ওয়ার্ড। পরীক্ষার পর কয়েকজনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...