Tuesday, April 7, 2026

এ দেশে আক্রান্ত হতে পারেন ১৩ লক্ষ, আশঙ্কা ‘হু’-র

Date:

Share post:

করোনা নিয়ে আশঙ্কার বার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’-র। বিশেষজ্ঞদের আশঙ্কা, ভারতের মতো জনঘনত্বের দেশে ১০ থেকে ১৩ লক্ষ মানুষের করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের মতে, পারস্পরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখলে দেশে ভাইরাস সংক্রমণ ৬২ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। কিন্তু ‘হু’-র বিশেষজ্ঞদের মতে, সরকার স্বীকার না করলেও, এদেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ সংক্রমণের উৎস বোঝা যাচ্ছে না।

করোনা ঠেকানোর এক এবং মাত্র উপায় হল যে পারস্পরিক দূরত্ব বজায় রাখা। এ বিষয়ে সব দেশের বিশেষজ্ঞদেরই একমত। তবে, করোনাভাইরাস সমগোত্রীয় সার্স বা মার্স-এর থেকে অনেক বেশি শক্তিশালী বলে মত তাঁদের। আইসিএমআরের রিপোর্ট অনুযায়ী, এক জন করোনা আক্রান্ত ব্যক্তি গড়ে দেড় জনকে সংক্রমিত করতে পারেন। কিন্তু রোগের স্টেজ অনুযায়ী, তিনিই গড়ে ৪.৯ জনকে সংক্রমিত করতে পারেন। সেই কারণেই পারস্পরিক দূরত্বের উপরে জোর দিয়ে তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
যেহেতু ওই রোগের উৎস চিন, তাই কারণে মূলত বিদেশ থেকে আসা বিমানযাত্রীদের মাধ্যমে এ দেশে কতটা সংক্রমণ ছড়াতে পারে, তার উপরেই সমীক্ষা চালায় আইসিএমআর। রিপোর্ট অনুযায়ী, আক্রান্তদের পাশাপাশি যাঁদের উপসর্গ দেখা দিয়েছে, তাঁদেরও গৃহবন্দি রাখা গেলে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬২ শতাংশ কমবে।
তবে, গোষ্ঠী-সংক্রমণের পর্যায়ে যাওয়ার আগে ওই পদক্ষেপ করতে হবে। না হলে দেশে কার্যত মৃত্যু-মিছিল শুরু হবে আশঙ্কা হু-র বিশেষজ্ঞদের। সমস্যা হল, ৮০ শতাংশ সংক্রমিত ব্যক্তির শরীরে প্রথমে উপসর্গ দেখা যায় না। সুস্থ আছেন ভেবে তিনি বাকিদের সংক্রমিত করতে থাকেন। তাই এই ভাইরাস রোখার একমাত্র রাস্তা হল গৃহবন্দি থাকা।
তবে, রিপোর্ট অনুযায়ী, প্রথম পর্যায়ে আমেরিকা বা ইটালির চেয়ে ভাল ভাবে পরিস্থিতি সামলাচ্ছে ভারত।

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...