Tuesday, April 7, 2026

করোনা নিয়ে এ কী কথা শোনাল ভারতের গবেষণা সংস্থা!

Date:

Share post:

ভয়াবহ আশঙ্কার কথা শুনিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর। তাদের রিপোর্ট বলছে লক ডাউন করে, পারস্পরিক দূরত্ব তৈরির জেরে ভারতে সংক্রমণ প্রায় ৬২% কমানো সম্ভব। কিন্তু এই লক ডাউন তত্ত্ব ততক্ষণই খাটে, যতক্ষণ না গোষ্ঠী সংক্রমণ শুরু হয়। আর আইসিএমআর-এর দাবি, এই গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। ফেব্রুয়ারিতে সমীক্ষা চালায় আইসিএমআর। বিদেশ থেকে আগত বিমান যাত্রীদের থেকে করোনা ছড়ানো নিয়ে সমীক্ষা হয়। আর তাতে দেখা যাচ্ছে এই তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি, তারপর মুম্বই, কলকাতা, বেঙ্গালুর, চেন্নাই হায়দরাবাদ। তবে দিল্লির চাইতে মুম্বই এই মুহূর্তে তালিকার শীর্ষে রয়েছে। গৃহবন্দি থাকলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৬২ শতাংশ কমে যায় কিন্তু গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেলে ভারতে মৃত্যু মিছিল শুরু হবে বলে বিশেষজ্ঞদের ধারণা। বিশেষজ্ঞদের মতে ৮০% ব্যক্তির শরীরে কোনও উপসর্গ দেখা যায় না। আর সেই কারণেই একজনের থেকে অন্যদের সংক্রামিত হতে থাকে দ্রুত। তাই এই ভাইরাস রক্ষার একমাত্র রাস্তা হল ঘরে থাকা। আমেরিকার হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন ভারতের স্বাস্থ্য কাঠামো অনুযায়ী মে মাসের মধ্যে ভারতে ১০থেকে ১৩ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন। যদিও তাদের বক্তব্য এই মুহূর্তে আমেরিকা বা ইতালির চাইতে ভারত ভালোভাবেই করোনার মোকাবিলা করছে। কিন্তু কতজন রোগীকে পরীক্ষা করা হচ্ছে, পরীক্ষা নির্ভুল হচ্ছে কি না, ঘনঘন পরীক্ষা হচ্ছে কি না, মহামারী রোখার সাফল্য তার উপরই নির্ভর করে।

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...