Friday, April 3, 2026

লকডাউনের মধ্যেই ফুটপাথবাসী ভিক্ষুকরাও অনুদান দিচ্ছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে!

Date:

Share post:

ওদের চাল নেই, চুলো নেই। বর্ষায় ছাতা নেই, শীতে কাঁথা নেই। নেই রাজ্যের বাসিন্দা হয়েও আজ করোনা মোকাবিলায় সকলের সঙ্গে ওরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চায়। যে যুদ্ধে মুখ্যমন্ত্রী সামনে থেকে নেতৃত্বে দিচ্ছেন, তার শরিক হতে চায়।

ওরা আর কেউ নয়। খোলা আকাশের নিচে থাকা ফুটপাথের বাসিন্দা। যাদের আমরা ভিখারি বলি। সহায়-সম্বলহীনদের একটা মাথার ছাদের ব্যবস্থা করেছেন এক সমাজসেবী । থাকা খাওয়া সঙ্গে সাবান সানিটাইজেসন সব।

সেখান থেকেই মুখ্যমন্ত্রীর আবেদনের কথা লোকমুখে পৌঁছে গেছে তাদের কাছেও। অদ্ভুত। অবাক করা ঘটনা। একে একে সকলের ফাটা পুঁটলি, ছেড়া বস্তা থেকে ২০০ টাকা বেরিয়ে এসেছে।

“উনি এত করছেন। উনি এভাবে বলছেন। যতটুক পারি দেবো। না দিলে শান্তি পাবো না”। লক্ষ্মী অধিকারি, মনিকা নাথ, বীণাপাণি দাস, বেলা নাথ, মনি দাস সবার মুখে এক কথা। উদ্যোক্তা সমাজসেবী রবিবাবু বলছেন এ এক অপূর্ব অভিজ্ঞতা।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...