Saturday, April 11, 2026

করোনা আতঙ্কে এবার ডাক্তারকেই হেনস্থা

Date:

Share post:

এবার করোনা আতঙ্কের শিকার হতে হল খোদ ডাক্তারকে। রূপশ্রী দাশগুপ্ত পঞ্চসায়রের একটি বেসরকারি হাসপাতালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ। ওই হাসপাতালে করোনা রোগীর সন্ধান মেলার পরে রূপশ্রী দাশগুপ্তকে হেনস্থা করেন তাঁর আবাসনের একাংশ। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় লালবাজার কে। রুপশ্রী দাশগুপ্তের সঙ্গে করোনা ভাইরাস সংক্রমিত কোন রোগীর সংস্রব ছিল না। তা ছাড়া পর্যাপ্ত সুরক্ষা নিয়েই যে তিনি কাজ করছেন। সবকিছু আবাসনের আবাসিকদের জানানো সত্ত্বেও বৃহস্পতিবার তার গাড়িচালককে আবাসনে ঢুকতে বাধা দেওয়া হয়।
তাঁদের নিদান, আবাসনে অন্য হাসপাতালের ডাক্তারদের গাড়িচালক ঢুকতে পারবেন। কিন্তু ওই হাসপাতালের ডাক্তারের চালক নন। রূপশ্রী দেবীর বক্তব্য, আবাসিকদের বোঝাতে গেলে তারা অভিযোগ করেন, তিনিই নাকি আবাসনে করোনাভাইরাস ছড়াচ্ছেন ।প্রসঙ্গত উল্লেখ্য,রাজ্যের প্রথম করোনা আক্রান্ত যুবকের খোঁজ মিলেছিল ওই আবাসনেই। মনে করা হচ্ছে সেই আতঙ্কেই এই ঘটনা ঘটিয়েছেন ওই আবাসনের বাসিন্দারা।

Related articles

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে সতর্ক অস্কার, রক্ষণে শুরু থেকেই আনোয়ার-কেভিন!

লিগ টেবিলের শীর্ষস্থানকেই টার্গেট করে শনিবার দল সাজাতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো(Oscar Bruzon)। সকালে অনুশীলনে দেখা যায়...

বিজেপি দিল্লি থেকে গেলে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব: তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের পরে এই বিজেপি দিল্লি থেকেও যাবে। আমরা ক্ষমতায় এসে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব। শনিবার, ঝাড়গ্রামের (Jhargram) জামদা...

বৈভবে মুগ্ধ কোহলি, ম্যাচ শেষে ‘বিরাট’ উপহার ভবিষ্যতের মহাতারকাকে

একজন নিজেকে ক্রিকেটের 'রাজা' হিসেবে প্রমাণ করেছেন, অন্যজন ১৪ বছরের রাজকীয় স্টাইলে ব্যাটিং করে বুঝিয়ে দিয়েছেন ভবিষ্যতে সিংহাসনে...

প্রকাশ্যে গুলি করে খুন আইনজীবীকে: ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে নতুন নজির

বাংলাকে বদনাম করার জন্য বাংলায় এসে আইন শৃঙ্খলা নিয়ে অপপ্রচার করার চেষ্টা চালায় বিজেপির নেতারা। আদতে তারা যে...