Wednesday, April 1, 2026

করোনায় লকডাউন: ‘উৎসবের মেজাজে’ কোচবিহার

Date:

Share post:

লকডাউন না কি উৎসব? বোঝা দায় কোচবিহারে। উপচে পড়া ভিড় বাজারগুলিতে। রমরমিয়ে চলছে কেনাকাটা। সুরক্ষা লেশমাত্র নেই, মুখে নেই মাস্ক। গোটা বিশ্ব করোনার ভয়ে কাবু। কিন্তু কোচবিহারের বাজারে তার বিন্দুমাত্র চিহ্ন নেই।

অপরিষ্কার পরিবেশ যেখানে সেখানে পড়ে আছে নানা নোংরা মাছের কাঁটা বাদ দেওয়া অংশ, হাত ধোয়ার জন্য নেই সাবান।
এই বিষয়টি প্রশাসনের নজরে আসার পর সরকারি তরফে নির্দেশিকা দেওয়া হয় বাজারে।
তাতে উল্লেখ রয়েছে দোকানদাররা সাবান দিয়ে হাত ধোবেন। ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে। এতকিছুর পরও বোঝানো যাচ্ছে না সাধারণ মানুষকে। গাড়িতে এমার্জেন্সি স্টিকার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন । এই নিয়ে নিন্দার ঝড় উঠছে সোশ্যাল মিডিয়াতে।

Related articles

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...