Sunday, April 5, 2026

কলকাতায় ফিরতে মহারাষ্ট্র সরকারের স্পেশাল পাস!

Date:

Share post:

মাত্র একজনের জন্য বিশেষ অনুমতি? হ্যাঁ মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকার বাংলার ছেলে আনন্দ রাইয়ের জন্য তারই ব্যবস্থা করে দিলেন। মুম্বই থেকে কলকাতা কত দূর জানেন? প্রায় ২৩০০ কিলোমিটার। সেই পথ পেরিয়েই তিনি আসছেন কলকাতায়।

কেন জানেন? আনন্দ কাজ করেন মুম্বইয়ের একটি ল’ ফার্মে। দেশ জুড়ে লক ডাউনের মাঝে তিনিও আটকে ছিলেন। তাতেও কোনও অসুবিধা ছিল না। কিন্তু হঠাৎ খবর এলো ৬১ বছর বয়সে বাবা কলকাতায় মারা গিয়েছেন। এখন কী করেন? যাবেন কী করে? কিংবা অনুমতিই বা কে দেবেন? শেষে বাবার ডেথ সার্টিফিকেট সোশ্যাল মিডিয়ায় দিতে বললেন আত্মীয়দের। সেই ডেথ সার্টিফিকেট দেখিয়ে উদ্ধব সরকারের কাছে গেলেন আনন্দ ও তাঁর বন্ধু। অনুমতি মিলল ঘরে ফেরার। মহারাষ্ট্র সরকার দিল স্পেশাল পাস। কিন্তু সবই তো বন্ধ। কী করেন! শেষে সেই বন্ধুর গাড়ি নিয়ে ২৩০০ কিলোমিটার পাড়ি। আসতেও তো লাগবে কম করে ৪দিন। কলকাতায় বাড়ির লোকেরা অপেক্ষায়।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...