Monday, June 8, 2026

মন দিয়ে খেলাধুলা করে যেই জন, বড় হয়ে কোটি টাকা লভে সেই জন, বিরাটের মোট উপার্জন ৯০০ কোটি টাকা

Date:

Share post:

তিনি ভারতীয় ক্রিকেট দলের ধ্রুব তারা ।তিনি বিশ্বের প্রথম ৫ জন ব্যাটসম্যান এর মধ্যে সদা বিরাজ করেন ।তিনি ভারতীয় জেন জেড দের কাছে স্টাইল আইকন। শুধু ক্রিকেট তারকা নয়, বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে তারকা হিসেবেও তিনি সমানভাবে সমাদৃত । সুতরাং তাঁর আয় যে চোখ কপালে তুলবে,সেটা মোটামুটি আন্দাজ করেছিলেন প্রত্যেক ভারতীয়। কিন্তু তা বলে এত! একটি রিপোর্ট বলছে শুধুমাত্র গত অর্থবর্ষে বিরাট কোহলি মোট উপার্জন ২৫২.৭২ কোটি টাকা। বিরাটের মোট সঞ্চিত অর্থ রাশির পরিমাণ ৯০০ কোটি টাকা। অধিকাংশই এসছে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার কাছ থেকে। শুধু তাই নয় বিরাট কোহলির নিজস্ব একটি জিম চেইন রয়েছে যার নাম চিসলে।তিনি স্টেপাথলন কিডস এবং স্পোর্টস কনভোতেও বিনিয়োগ করেছেন। তিনি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডরও। বিরাটের একটি ‘কমার্স ফ্যাশন ব্র্যান্ড’ রয়েছে যার নাম ‘WROGN’। এছাড়াও রয়েল চ্যালেঞ্জ বেঙ্গালুরু অথবা বিসিসিআইয়ের কাছ থেকেও তিনি মোটা অর্থ রাশি পারিশ্রমিক হিসাবে পান।
ইনস্টাগ্রামে একটি পোস্টের জন্য বিরাট কোহলি১.৩৩ কোটি টাকা পান। শুধুমাত্র একটি টুইটের জন্য তিনি ২.৩ কোটি টাকা আয় করেছেন।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...