Thursday, April 9, 2026

করোনা মোকাবিলায় কাজ করতে চান, মমতা-অভিজিৎ কথা

Date:

Share post:

করোনার বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে চান নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী নোবেলজয়ী এস্থার ডুফেল। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা হয় অভিজিতের। অভিজিৎ জানান, রাজ্যের মানুষকে সচেতন করতে তিনি এবং তাঁর স্ত্রীর সংস্থা কাজ করতে চায়। বিভিন্ন ভিডিওবার্তা, পোস্টার, মোবাইল বার্তা সহ নানা প্রক্রিয়ার মাধ্যমে তাঁরা জনজাগরণ তৈরি করতে চান। আর এর ফলে মানুষের মনের মধ্যে কতখানি প্রভাব পড়ে সেটাও দেখতে চান। এ নিয়ে দীর্ঘ কথাবার্তার পাশাপাশি মুখ্যমন্ত্রীকে অভিজিৎ জানান, এই মুহূর্তে কলকাতায় আসার পরিস্থিতি নেই, দরকারও নেই। তাঁরা প্রয়োজনে দূর থেকেই এই প্রচার পর্ব সারবেন রাজ্য সরকারের সহায়তায়। মুখ্যমন্ত্রীও এই ঐকান্তিক চেষ্টাকে স্বাগত জানিয়েছেন।

Related articles

IPL: নায়ক হওয়ার দিনেই খলনায়ক, দিল্লি সাজঘরেও একা হয়ে গেলেন মিলার!

হিরো হওয়ার ম্য়াচে ট্রাজিক ডেভিড মিলার(David Miller)। বুধবার রাতে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে জয়ের দুয়ারে গিয়েও ১...

১০০০ কোটির কেলেঙ্কারি হুমায়ুনের, জড়িত প্রধানমন্ত্রীর দফতরও! ফাঁস করল তৃণমূল

ফাঁস হয়ে গেল বিজেপির সঙ্গে হুমায়ুন কবীরের (Humayun Kabir) আঁতাত। ভিডিও প্রকাশ করে বাংলার নির্বাচনে কেন্দ্রের বড় ষড়যন্ত্রের...

“সুন্দরবন আলাদা জেলা হবে”: মিনাখাঁ থেকে প্রতিশ্রুতি মমতার

''সুন্দরবনকে (Sundarban) আলাদা জেলা তৈরি করা হবে, সাতটা নতুন জেলার মধ্যে সুন্দরবন থাকবে'', মিনাখাঁর হাড়োয়া সার্কাস ময়দানের জনসভায়...

বৃষ্টি দিয়ে শুরু বৃহস্পতির সকাল, দিনভর দুর্যোগের পূর্বাভাস 

লক্ষ্মীবারের সকালে মেঘলা আকাশে রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর। গত কয়েকদিন ধরেই রাজ্যে কালবৈশাখীর তাণ্ডব লক্ষ্য করা...