Wednesday, March 4, 2026

সংক্রমণ রোধে মুখ্যমন্ত্রীর তৎপরতাকেও কটাক্ষ দিলীপের

Date:

Share post:

রাজ্যে করোনা সংক্রমণ রোধে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বেশিরভাগ বিরোধীদলই এই করোনা যুদ্ধ মোকাবেলায় সরকারের উদ্যোগকে সমর্থন জানিয়েছে এবং পাশে থাকার বার্তা দিয়েছে। এমনকী, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। কিন্তু এই পরিস্থিতিতে রাজ্যের কয়েকজন বিজেপি নেতা রাজনীতি করা থেকে সরছেন না। সৌমিত্র খাঁ অনুপাম হাজরার পরে এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর সমালোচনায় মুখর হলেন। তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় না কি লকডাউন মানছেন না। তিনি হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। সঙ্গে বেশ কিছু মানুষ থাকছেন। নিষেধাজ্ঞা অমান্য করে তিনি রাস্তায় নামছেন বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দলমত নির্বিশেষে সবাই। রাজ্যবাসী মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন তৎপরতার ভূয়সী প্রশংসা করেছেন, তখন বিজেপি নেতৃত্বের এই ধরনের ‘নিন্দামন্দ’ ভালো চোখে দেখছেন না কেউই। অনেকের মতে, মমতা বন্দোপাধ্যায়ের এই উদ্যোগে সিঁদুরে মেঘ দেখছে গেরুয়া শিবির। সেই কারণেই সমালোচনা করতে ছাড়ছেন না। বাস্তবে দেখা যাচ্ছে যে, মুখ্যমন্ত্রী যেখানে যাচ্ছেন তাঁর সঙ্গে খুবই অল্প সংখ্যক লোক রয়েছেন। তাঁরা সবাই মাস্ক পরে, হাতে গ্লাভস পরে রয়েছেন। এবং মুখ্যমন্ত্রীর নিজের থেকে যথেষ্ট দূরে তাঁদের রাখছেন। সাধারণত পুলিশ কমিশনার থাকছেন মমতার সঙ্গে। তিনিও দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে থাকছেন। বাজারে গিয়ে গন্ডি কেটে দাঁড়ানোর কথা বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে তাঁকে ঘিরে এই সমালোচনায় ক্ষুব্ধ অনেকেই।

spot_img

Related articles

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...