Saturday, April 11, 2026

জরুরি পরিষেবায় যুক্ত ব্যক্তিদের আটকাচ্ছে পুলিশ, বিভ্রান্তি দূর করতে নগরপালের “ই–পাস”

Date:

Share post:

লকডাউন চলছে। সরকার ঘোষিত কিছু জরুরি পরিষেবা ছাড়া সাধারণ যান চলাচল বন্ধ। কিন্তু জরুরি পরিষেবায় যুক্ত ব্যক্তিদের আটকাচ্ছে পুলিশ। বেশিরভাগ ক্ষেত্রই অবশ্য ভুল বোঝাবুঝিতে। এবার সেই বিভ্রান্তি দূর করতে লকডাউন চলাকালীন জরুরি পরিষেবার জন্য তৈরি হলো বিশেষ পাস। কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মার তত্ত্বাবধানে শুরু হল এই বিশেষ এই “ই–পাস”।

জরুরি পরিষেবায় যুক্ত ব্যক্তিদের হাতে “ই–পাস” থাকলে আর আটকাবে না পুলিশ। অনলাইন খাবার ডেলিভারি ও অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই ই–পাসের ব্যবস্থা বলে জানিয়েছেন নগরপাল।

কিন্তু কীভাবে সংগ্রহ করবেন এই ই–পাস। এই পাস পেতে হলে আপনাকে কলকাতা পুলিশের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে। দিতে হবে সমস্ত তথ্য। যদি সংশ্লিষ্ট সংস্থা মনে করে যে আবেদনকারী এই পাস পাওয়ার যোগ্য, তাহলে তাঁকে ই–পাসটি মেল করে দেওয়া হবে। এরপর আবেদনকারীকে পাসটির প্রিন্ট নিয়ে নিতে হবে। প্রিন্ট নিয়ে সেই কাগজটি গাড়ির সামনে লাগিয়ে তারপর রাস্তায় বেরতে পারবেন। আটকাবে না পুলিশ।

Related articles

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...