Monday, April 6, 2026

পুলিশ নরম হতেই ছুটির মেজাজ হুগলিতে

Date:

Share post:

পুলিশ নরম হতেই ছুটির মেজাজে হুগলি। দেশ জুড়ে করোনা মোকাবিলায় লকডাউন চলছে।সাধারণ মানুষকে দরকার ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। লকডাউন সফল করতে হাতজোড় করে অনুরোধ করেছে আবার প্রয়োজনে লাঠি চালিয়েছে পুলিশ। লাঠিচার্জের অনেকে সমলোচনা করেছেন। কিন্তু শনিবার থেকে পুলিশ নরম হতেই মানুষ করোনা আতঙ্ককে উপেক্ষা করে কোন্নগরের মানুষ বেরিয়ে পড়েছে ছুটির মেজাজে।শুধু কোন্নগরে এই ছবি না সমস্ত হুগলি জেলাতেই প্রায় একই ছবি।মানুষের একাংশের মতে এই উদাসীনতা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করতে চলেছে। এই পরিস্থিতিতে অনেকের মতেই, যাঁরা এখনও করোনাভাইরাসের ভয়ঙ্কর প্রভাবকে বুঝতে পারছে না, তাঁদের জন্য পুলিশের লাঠির ভাষাই ঠিক।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...