Saturday, June 20, 2026

রবিবার মনের কথায় দেশের মানুষকে বরাভয় জোগালেন মোদি, টুইট বার্তায় চিকিৎসকদের কৃতজ্ঞতা জানালেন মমতা

Date:

Share post:

রবিবাসরীয় সকালে উৎকণ্ঠায় ছিল গোটা দেশ। প্রধানমন্ত্রী তাঁর মনের কথায় কী বলেন তাই ছিল জানার প্রধান বিষয়। রবিবারের ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের আপামর জনতাকে বরাভয় দিলেন। লকডাউনের জন্য তাঁকে দোষী মনে করা হলেও দেশের জন্য তা জরুরী ছিল, যেসব দেশ করোনাকে হালকাভাবে নিয়েছে তার ক্ষতিপূরণ দিতে হয়েছে সেই সব দেশকে। মোদি বলেন লকডাউন এর ফলে বাইরে বেরোনো যাচ্ছেনা একথা ঠিক, কিন্তু মানুষ আবার নিজের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছেন।পরিবারের সঙ্গে বেশি সময় দিতে পারছেন । তাঁদের পুরনো অভ্যাস গুলি আবার ঝালিয়ে নিতে পারছেন। এদিনের অনুষ্ঠানে মোদি কথা বলেন সেই পরিবারের সঙ্গে, যারা করোনাকে পরাস্ত করে ফিরে আসতে পেরেছেন। তাদের শুভেচ্ছা জানান মোদি। সেইসঙ্গে কৃতজ্ঞতা জানান সমগ্র চিকিৎসকদের যারা সামনে থেকে করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন। রবিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এক টুইট বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন চিকিৎসক এবং নার্সদের প্রতি। তিনি বলেন যেভাবে নিঃস্বার্থ মনোভাব নিয়ে চিকিৎসকরা করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে তা সত্যি প্রশংসার যোগ্য।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...