Tuesday, April 28, 2026

কাল থেকে স্বাভাবিক ব্যাঙ্ক ব্যবস্থা

Date:

Share post:

মাসের শেষ, আর প্রধানমন্ত্রী যোজনার টাকা মিলবে ব্যাঙ্ক থেকে। তাই, আগামিকাল, সোমবার থেকে ব্যাঙ্ক খোলা থাকবে নির্দিষ্ট সময় পর্যন্ত। এছাড়া গ্রামীণ এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির কিছু শাখা বন্ধ রাখা হচ্ছিল। সব শাখাও আগামিকাল থেকে খোলা রাখা হবে। ব্যাঙ্ক কর্মচারী ফেডারেশন রবিবার জানায়, দুদিন বাদে বেতন পর্ব রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী যোজনার অর্থ দেওয়ার বিষয়টিও রয়েছে। ফলে গ্রাহকদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ব্যঙ্ক ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে করোনার জন্য সব ধরণের সাবধানতা নেবেন কর্মীরা। গ্রাহকরাও সেই নির্দিষ্ট নিয়মনীতি মেনে চলবেন বলে আশা করেছে ফেডারেশন।

Related articles

দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ‘WORRY’ লিস্ট প্রকাশ কমিশনের

হাতে আর মাত্র ২৪ ঘণ্টাও বাকি নেই, বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা ভোট (West Bengal Election 2026 Phase...

দ্বিতীয় দফার ভোটের আগে মঙ্গলের ভোরে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ কমিশনের 

ছাব্বিশের ভোটের শেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ প্রকাশ করল নির্বাচন কমিশন । ভোটাধিকার পেলেন ১৪৬৮ জন। মধ্যরাতে তালিকা প্রকাশের...

ভোটের মুখে আচমকা অকেজো কলকাতা পুলিশের ওয়ারলেস পরিষেবা! 

নির্বাচনী আবহে হঠাৎ বিপাকে কলকাতা পুলিশের ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থা(wireless communication system by Kolkata Police)। সোমবার বিকেলের এই ঘটনায়...

SOP তৈরির কাজ কতটা এগোলো, ইমপা- ফোরাম বৈঠক শেষে জানালেন পিয়া- প্রসেনজিতরা

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay) যেন গোটা টলিউড ইন্ডাস্ট্রিকে (Tollywood Industry) এক...