Saturday, June 13, 2026

আচ্ছে দিনের স্বপ্নে, মুখে উঠলো ঘাস

Date:

Share post:

একজন আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়েছিলেন ,আরেকজন রাম রাজ্যের কথা বলেছেন বারবার ।’সবকা সাথ সবকা বিকাশ, যার শাসনের মূলমন্ত্র, সেই মোদির লোকসভা কেন্দ্র বারাণসীতে এবার খিদের জ্বালায় ঘাস খেতে হল শিশুদের। পরিকল্পনাহীন লকডাউন সমস্যায় পড়বে সাধারণ মানুষ, এ কথা বারবার বলেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সুর মিলিয়ে ছিলেন বিরোধীরাও। এবার বিরোধীদের বক্তব্য আরো শক্তিশালী হল। লকডাউন এ মোদির লোকসভা কেন্দ্র বারাণসীতে শিশুর ঘাস খাওয়ার ছবি হয়ে উঠল ভাইরাল। একই ছবি যোগী আদিত্যনাথের নিজের রাজ্যেও। সেখানে দেখা যাচ্ছে ছটি শিশু নুন দিয়ে ঘাস খাচ্ছে। লকডাউনের সময়েও যোগী বিতর্কিত হয়েছেন রামমূর্তি স্থানান্তরিত করতে জমায়েতের জন্য। বিরোধী রাজনৈতিক মহলের প্রশ্ন, রাম তার জমি পেল বটে, কিন্তু রামরাজ্য কি আদৌ তৈরি হল? এই ছবি দুটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই স্থানীয় প্রশাসনের টনক নড়ে যায়৷ কর্মকর্তারা পৌঁছে যান রেশনের সাহায্য নিয়ে। ততক্ষণে অবশ্য ব্যাঙ্গের শিকার হয়ে গেছেন মোদি এবং তার কাছের মুখ যোগী।

Related articles

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...