Saturday, April 11, 2026

মেডিক্যাল কলেজের করোনা হাসপাতালে নার্সদের অভিযোগ PPE নিয়ে

Date:

Share post:

করোনা আক্রান্তদের চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট বা অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত পোষাক কেমন হবে, সে বিষয়ে কঠোর গাইডলাইন আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র৷ একে বলা হয় PPE বা Personal Protective Equipment ৷ PPE না মানা’র অর্থ সমাজে বৃহত্তম বিপদ ডেকে আনা৷

ওদিকে, কলকাতা মেডিক্যাল কলেজই এখন ‘করোনা হাসপাতাল’। শুক্রবার থেকে সেখানে তৈরি হয়েছে করোনা-আক্রান্তদের নিত্যদিন পরিষেবা দেওয়া
নার্সদের গাইডলাইন মানা পোষাক নিয়ে৷ ওখানকার নার্সদের অভিযোগ, PPE নামে নিম্নমানের রেনকোট বা বর্ষাতি দেওয়া হয়েছে৷ এই বর্ষাতি গায়ে ডিউটি করার অর্থ, করোনাভাইরাসের শিকার হওয়া৷ এই দাবিতে শুক্রবারের পর শনিবারও হাসপাতালের সুপারের ঘরে বিক্ষোভ দেখান করোনা হাসপাতালের নার্সিং-স্টাফরা৷ কর্তৃপক্ষের বক্তব্য, “সরকার দেখছে। যথাযথ পরিকাঠামো থাকবে”।এদিকে, এই করোনা হাসপাতালে সিনিয়র অনেক স্বাস্থ্যকর্মীকে করোনা চিকিৎসা পরিষেবার টিম রাখা হয়নি, তাঁদের বয়স ও অন্যান্য রোগব্যাধির কারণে। কিছু ডাক্তার, নার্স, ছাত্র টেকনোলজিস্ট ও অন্যান্য কর্মী নিয়ে শুরু হওয়ার কথা এই বিশাল সেন্টার।

Related articles

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের, ৩ পয়েন্টের সন্ধানে লোবেরা

আইএসএলে (ISL) চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জিতল ইস্টবেঙ্গল(East Bengal)। চেন্নাইয়িনকে হারাতে যথেষ্ট কালঘাম ছোটাতে হল হল পিভি...

প্রচারে বেরিয়ে বাকচায় আক্রান্ত তৃণমূল প্রার্থী! বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ 

ভোটের দামামা বাজতেই অশান্তির আগুনে তপ্ত পূর্ব মেদিনীপুর। শনিবার সকালে ময়নার বাকচা এলাকায় তৃণমূল প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে...

বাংলার পরে তামিলনাড়ু: বিরোধী রাজ্য়ে ভোটে জিততে স্বরাষ্ট্র সচিব বদল!

বিরোধীদের হাতে কোনও রাজ্য থাকলে তা দখল করতে যেন তেন প্রকারে দখল করতে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। চলতি বিধানসভা...

AI দিয়ে হুমায়ুনের ভিডিও! মোদিকে AJUP-র ‘মুখপাত্র’ বলে তোপ তৃণমূলের

আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে বিজেপি-র (BJP) হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগে সরব...