Sunday, June 21, 2026

শেওড়াফুলিতে করোনা সংক্রমণ প্রৌঢ়ের, রাজ্যে আক্রান্তের সংখ্যা 21

Date:

Share post:

কলকাতার বাইরেও রাজ্যের কয়েকটি জেলায় বেশ কয়েকজনের শরীরে করোনাভাইরাসের হদিশ মিলছে। শনিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলা করোনা পজেটিভ জানার পরে, রবিবার শেওড়াফুলির এক প্রৌঢ়ের শরীরে মিলল মারণ ভাইরাস। এই নিয়ে একই দিনে ৩জন করোনা আক্রান্তের খোঁজ মিলল। তিনি কলকাতার সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় রয়েছেন তিনি। ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। তাঁর নমুনা পরীক্ষা করার পরে রাত 10টা নাগাদ রিপোর্ট পজেটিভ মিলেছে। কয়েকদিন ধরেই জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। তবে তাঁর বিদেশ সফরের কোনও খবর মেলেনি। তবে, সেক্টর ফাইভের আইটি সেক্টরে কর্মরত ওই ব্যক্তি অফিসের কাজে দুর্গাপুরে যাতায়াত করতেন। শেওড়াফুলির ৫৬ বছরের এই ব্যক্তিকে নিয়ে রাজ্যে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২১।

Related articles

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...