Tuesday, June 23, 2026

BREAKING: আমলা পুত্রের রিপোর্ট নেগেটিভ, সুস্থ হওয়ার পথে রাজ্যের প্রথম করোনা আক্রান্ত

Date:

Share post:

অবশেষে কিছুটা স্বস্তির খবর। রাজ্যের প্রথম করোনা আক্রান্ত সুস্থ হওয়ার পথে। সে আর কেউ নয়, রাজ্য সরকারের মহিলা আমলার পুত্র। আজ, রবিবার তাঁর রক্তের নমুনার প্রথম রিপোর্ট নেগেটিভ এসেছে। আগামীকাল সোমবার ফের তাঁর দ্বিতীয় নমুনা টেস্ট হবে, সেখানেই যদি রিপোর্ট সন্তোষজনক হয়, তাহলে তাঁকে সুস্থ ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে। তবে প্রোটোকল মেনে আরও ১৪দিন হাসপাতালেই চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে তাকে।

উল্লেখ্য, আমলা পুত্র রাজ্যের প্রথম এই করোনা আক্রান্তকে নিয়ে বিরাট বিতর্ক তৈরি হয়েছিল। বিদেশ থেকে দেশে ফেরার পর আমলা মায়ের ক্ষমতার অপব্যবহার করেছিল সে। আমলা ও তাঁর ডাক্তার স্বামীও অবিবেচকের মতো কাজ করেছিলেন। করোনা আক্রান্ত ছেলেকে বাড়িতে আইসলেশনে রাখার পরিবর্তে বিভিন্ন পাবলিক প্লেসে ঘোরাঘুরি করেছেন। এমনকী, নবান্নেও ছেলেকে নিয়ে গিয়েছিলেন ওই আমলা।

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...