Friday, June 12, 2026

সংক্রমণ রোধে সিউড়িতে “বহিরাগতের প্রবেশ নিষেধ”

Date:

Share post:

বীরভূমের সিউড়িতে পুলিশ, প্রশাসনের পাশাপাশি গ্রামবাসীরাই করোনাভাইরাসের মোকাবেলায় উদ্যোগ গ্রহণ করলেন। ভিন জায়গা থেকে গ্রামে প্রবেশ নিষেধ ও বিভিন্ন সতর্কতামূলক বার্তা দিয়ে গ্রামের প্রবেশ পথে বাঁশ লাগিয়ে পোস্টার দেন তাঁরা। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন গ্রাম এলাকায় পোস্টার দেখা গিয়েছে- “বহিরাগতের প্রবেশ নিষেধ”। এবার সেই চিত্র দেখা গেল বীরভূমের সিউড়ি শহর লাগোয়া সিউড়ি ২ ব্লকের গাংটে এবং সিউড়ি ১ ব্লকের রায়পুর গ্রামে।

রবিবার দুপুরে গ্রামবাসীরা মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে গ্রামের প্রবেশ পথে বাঁশ লাগিয়ে ‘বহিরাগতের প্রবেশ নিষেধ’-র পোস্টার লাগিয়ে দেন। এছাড়া পোস্টারে বাসিন্দাদের অযথা আতঙ্কিত না হয়ে বাড়িতে থেকে লকডাউন সার্থক করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

পাশাপাশি, বহিরাগত কেউ গ্রামে ঢুকলেই প্রয়োজনে পুলিশ এবং স্বাস্থ্য দফতরকে বিষয়টি জানাচ্ছেন গ্রামবাসীরা। রায়পুরেও বাসিন্দারা গ্রামে ঢোকার মুখে বাঁশ লাগিয়ে “বহিরাগতদের প্রবেশ নিষেধ” পোস্টার লাগিয়েছেন। এছাড়া ওই এলাকার বিভিন্ন জায়গায় করোনাভাইরাস নিয়ে সচেতনতামূলক বার্তা এবং লকডাউন মেনের চলার অনুরোধ করে পোস্টার লাগানো হয়েছে।

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...