Tuesday, April 7, 2026

অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে আইসোলেশন কেন্দ্র হবে: মমতা

Date:

Share post:

করোনাযুদ্ধে হাত বাড়িয়ে প্রস্তাব দিয়েছিল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। মুখ্যমন্ত্রীর বিশেষ তহবিলে ১০ লক্ষ টাকা দেওয়া ছাড়াও বিশাল ক্যাম্পাসের একটি দিকে জরুরি হাসপাতাল করার কথা বলেছিলেন আচার্য শমিত রায়। সোমবার জেলাওয়াড়ি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাশাসককে বলেন,” অ্যাডামাস বিশ্ববিদ্যালয় তাদের জায়গা দিতে চেয়েছে। ওখানে কোয়ারান্টাইন সেন্টার করা যেতে পারে।” উল্লেখ্য, ছাত্রদের পূর্ণ সুরক্ষা রেখেও ১০০০ বেডের হাসপাতাল করার জায়গা আছে। ৬০০ নার্স ও ৩০ জন চিকিৎসক থাকতে পারবেন। অ্যাডামাসের এই সামাজিক দায়িত্বপালনের প্রস্তাব জাতীয়স্তরেও প্রশংসিত হয়। এদিন আরও দুএকটি বেসরকারি প্রতিষ্ঠানের কথা মমতা উল্লেখ করেন। কিন্তু সব মিলিয়ে অ্যাডামাসের ভাবনা ও প্রস্তাব শিক্ষাজগতে নতুন ইতিহাস তৈরি করল।

দেখুন ভিডিও…

Related articles

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...