Monday, April 6, 2026

করোনার হানায় ২ লক্ষ মানুষের মৃত্যুর আশঙ্কা আমেরিকায়?

Date:

Share post:

প্রায় ২ লক্ষ মানুষের মৃত্যু হতে পারে করোনাভাইরাসের জটিল সংক্রমণে। সম্ভাবনার এই পরিসংখ্যানটা নিঃসন্দেহে চমকে দেওয়ার মত। একইসঙ্গে গভীর উদ্বেগের। করোনাভাইরাসের সংক্রমণ জটিল চেহারা নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। প্রথমদিকে সেভাবে গুরুত্ব না দিলেও এখন নড়েচড়ে বসেছে ট্রাম্প প্রশাসন। বিশেষজ্ঞদের কাছে চরম আশঙ্কার পূর্বাভাস পেয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩০ এপ্রিল পর্যন্ত সোশ্যাল ডিসট্যান্সিংয়ের গাইডলাইন পুরোপুরি মেনে চলার নির্দেশ জারি করেছেন। নিউইয়র্ক, নিউজার্সি ও কনেটিকাটের বাসিন্দাদের যুক্তরাষ্ট্রের অন্য প্রদেশে যেতে নিষেধ করা হয়েছে। এর আগে ১২ এপ্রিল নিষেধাজ্ঞা শিথিল করার কথা জানালেও করোনা-পূর্বাভাস পেয়ে তা নিয়ে আর উচ্চবাচ্য করছেন না ট্রাম্প। এপর্যন্ত আমেরিকায় করোনা-আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ২০০। মৃত্যু সংখ্যা ২৪৮৪। সুস্থ হয়েছেন ৪৫৫৯। করোনা টেস্ট হয়েছে ৮ লক্ষ ৯৪ হাজার মানুষের।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের ডিরেক্টর ড. অ্যান্টনি এস ফুসি ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠকে ভবিষ্যৎ আশঙ্কার চিত্র তুলে ধরেছেন। তাঁর বক্তব্য, যে গাণিতিক মডেল মেনে রোগ সংক্রমণের হার বিচার করা হয় সেই মডেল অনুযায়ী, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই দু’ লক্ষ মানুষের প্রাণ যেতে পারে করোনার আক্রমণে। ভাইরাসের সংক্রমণ আমেরিকার সব জায়গাতেই ছড়ানোর আশঙ্কা করেছেন তিনি। ফুসির বক্তব্যের সঙ্গে একমত হোয়াইট হাউসের করোনা টাস্ক ফোর্সের কো-অর্ডিনেটর ড. ডিএল বার্কসও। এই অভূতপূর্ব স্বাস্থ্যসংকটের মোকাবিলায় তাঁরা প্রয়োজনীয় সুপারিশ করেছেন প্রশাসনের কাছে।

 

Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...