Wednesday, April 8, 2026

আমেরিকায় করোনার মৃত্যুসংখ্যা এক লাখের মধ্যে রাখাই ট্রাম্পের লক্ষ্য!

Date:

Share post:

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ২ লক্ষ মানুষের মৃত্যু হতে পারে করোনাভাইরাসের জটিল সংক্রমণে। দেশের প্রথম সারির বিশেষজ্ঞরা এমন সম্ভাবনার কথা প্রকাশ করার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক সম্মেলনে বলেন, পরিস্থিতি সম্পর্কে আমরা সম্পূর্ণ অবহিত। করোনার মৃত্যুসংখ্যা ১ লক্ষের মধ্যে রাখাটাই এখন আমাদের কাছে চ্যালেঞ্জ। এটা করতে পারলেই আমরা সফল হব। আমরা সেই দিকেই এগোচ্ছি।

প্রসঙ্গত, করোনার সমস্যাকে প্রথমদিকে সেভাবে গুরুত্ব না দিলেও এখন নড়েচড়ে বসেছে ট্রাম্প প্রশাসন। অনেক বিশেষজ্ঞই বলছেন, করোনা প্যানডেমিকের পরবর্তী এপিসেন্টার বা ভরকেন্দ্র মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞদের কাছে চরম আশঙ্কার পূর্বাভাস পেয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩০ এপ্রিল পর্যন্ত সোশ্যাল ডিসট্যান্সিংয়ের গাইডলাইন পুরোপুরি মেনে চলার নির্দেশ জারি করেছেন। নিউইয়র্ক, নিউজার্সি ও কনেটিকাটের বাসিন্দাদের যুক্তরাষ্ট্রের অন্য প্রদেশে যেতে নিষেধ করা হয়েছে। এর আগে ১২ এপ্রিল ইস্টার উৎসবে নিষেধাজ্ঞা শিথিল করার কথা বললেও করোনা-পূর্বাভাস পেয়ে তা নিয়ে আর উচ্চবাচ্য করছেন না ট্রাম্প। এপর্যন্ত আমেরিকায় করোনা-আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ২০০। মৃত্যু সংখ্যা ২৪৮৪। সুস্থ হয়েছেন ৪৫৫৯। করোনা টেস্ট হয়েছে ৮ লক্ষ ৯৪ হাজার মানুষের।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের ডিরেক্টর ড. অ্যান্টনি এস ফুসি ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠকে ভবিষ্যৎ আশঙ্কার চিত্র তুলে ধরেছেন। তাঁর বক্তব্য, যে গাণিতিক মডেল মেনে রোগ সংক্রমণের হার বিচার করা হয় সেই মডেল অনুযায়ী, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই দু’ লক্ষ মানুষের প্রাণ যেতে পারে করোনার আক্রমণে। ভাইরাসের সংক্রমণ আমেরিকার সব জায়গাতেই ছড়ানোর আশঙ্কা করেছেন তিনি। ফুসির বক্তব্যের সঙ্গে একমত হোয়াইট হাউসের করোনা টাস্ক ফোর্সের কো-অর্ডিনেটর ড. ডিএল বার্কসও। এই অভূতপূর্ব স্বাস্থ্যসংকটের মোকাবিলায় তাঁরা প্রয়োজনীয় সুপারিশ করেছেন প্রশাসনের কাছে।

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...