Saturday, June 13, 2026

লকডাউন কার্যকর করতে নয়ডায় আধাসেনার টহল

Date:

Share post:

ক সংক্রমণ রুখতে শুধু দেশ জুড়ে লকডাউনই নয়, রাজ্যের সীমানাগুলি বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। সোমবার, ষষ্ঠ দিনে পড়ল লকডাউন। দিল্লির কাছে উত্তরপ্রদেশ সীমান্তে গৌতম বুদ্ধ নগর জেলার দুটি শহর নয়ডা ও গ্রেটার নয়ডা। এই দুই শহরে সোমবার সকালে পুলিশের সঙ্গে টহল দিয়েছে আধা সেনা। মাইকিং করে স্থানীয় মানুষকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

গৌতম বুদ্ধ নগরে এখনও পর্যন্ত ২৩ জন কোভিড ১৯-এ আক্রান্ত। এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সেখানে যাওয়ার কথা। তার আগে মাইকে ঘোষণা করা হয়, কেউ অকারণে রাস্তায় বেরোলে, তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গ্রেটার নয়ডায় জেপি স্পোর্টস কমপ্লেকসকে কোয়ারান্টাইন সেন্টার করা হয়েছে।

Related articles

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...