Wednesday, April 8, 2026

পয়লা বৈশাখে মিলতে পারে ছাড়, মিষ্টির দোকান খুলবে দুপুরে: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

14 এপ্রিল পর্যন্ত দেশ জুড়ে লকডাউন। আর সেদিনই বাঙালির নববর্ষ। এই কারণে 13 এপ্রিল পরিস্থিতি পর্যালোচনা করে পয়লা বৈশাখে কিছুটা শিথিল হতে পারে নিয়ম। সোমবার নবান্নের রাজ্যের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকে এমনই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি, তিনি জানান, রাজ্যে বন্ধ মিষ্টির দোকানগুলি। এতে সাধারণ মানুষ যেমন সমস্যায় পড়েছেন, তেমনই বিপুল ক্ষতির মুখে রাজ্যের দুধ ব্যবসায়ীরা। সেই কারণে এবার থেকে প্রতিদিন দুপুরে বারোটা থেকে চারটে পর্যন্ত মিষ্টির দোকান খোলার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে তিনি জানান, একসঙ্গে ভিড় করে কেনাকাটা নয়, দূরে দূরে দাড়িয়ে কিনতে হবে মিষ্টি। মুখ্যমন্ত্রীর ঘোষণায় স্বস্তিতে রাজ্যের দুধ ব্যবসায়ীরা। একইসঙ্গে খুশি মিষ্টির দোকানের মালিকরাও।

একই সঙ্গে শিশুদের দুধের জোগানে যেন কোন সমস্যা না থাকে, সে বিষয়ে প্রশাসনকে নজর রাখার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

লকডাউন শুরু হওয়ার পর থেকে দুধ বিক্রেতাদের মাথায় হাত। অনেক জায়গাতেই দুধ নষ্ট করতে দেখা যায় তাঁদের। দুধের একটা বড় অংশ দিয়েই তৈরি হয় ছানা, যেটা যায় মিষ্টির দোকানে। লকডাউনে মিষ্টির দোকান বন্ধ। তাই ছানার চাহিদা নেই। এই সমস্যার সমাধানে আংশিক সময়ের জন্যে মিষ্টি বিক্রি শুরু করতে চায় রাজ্য।

Related articles

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...

ভুলের খেসারত! চাপে পড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে গান বাঁধবেন বাদশা

নিজের নতুন গান 'টাটিরি' (Tatiri Song Controversy) ঘিরে বিতর্কের শেষ নেই বাদশার (Badshah)। গানের কথা ও দৃশ্যায়নে নারীদের...

সভামঞ্চ লাগোয়া জায়গায় বৈদ্যুতিক স্পার্ক! ক্ষুব্ধ মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরে সভামঞ্চ লাগোয়া জায়গায় আগুন আতঙ্ক। দর্শকাসনে আগুনের ফুলকি (spark) দেখা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন...