Tuesday, March 24, 2026

দিলীপের উল্টো পথে হেঁটে করোনা মোকাবিলায় মমতার প্রশংসায় পঞ্চমুখ সব্যসাচী

Date:

Share post:

করোনা মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কসর্যত নিজের জীবনকে বাজি রেখে বুক চিতিয়ে লড়ছেন। প্রকৃত সেনাপতির মতো সামনে থেকে পরিস্থিতির মোকাবিলা করছেন। একদিকে, তিনি নিজে রাস্তায় নেমে রাজ্যবাসীকে ঘরে থাকার আর্জি জানাচ্ছেন। সচেতন করছেন। আবার স্বাস্থ্য ব্যবস্থা থেকে লকডাউনে সাধারণ ও গরিব মানুষের যাতে কোনওরকম সমস্যা না হয়, সেদিকেও নজর রাখছেন।

এদিকে, লকডাউনের সময় মুখ্যমন্ত্রী রাস্তায় বেরোচ্ছেন বলে কটাক্ষ করছেন রাজ্য বিজেপির নেতারা। যেমন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলছেন, মুখ্যমন্ত্রী নাকি হাততালি কোরানোর জন্য আইন না মেনে রাস্তায় নামছেন। তাহলে সাধারণ মানুষকে দোষ দিয়ে লাভ কী?

যদিও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের একেবারে উল্টো পথে হেঁটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রাক্তন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। রাস্তায় নেমে মানুষকে সচেতন করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন বিধাননগরের প্রাক্তন মেয়র।

মুখ্যমন্ত্রীর রাস্তায় বের হওয়া প্রসঙ্গে সব্যসাচী বলেন, “লকডাউনের সময় মাননীয়া মুখ্যমন্ত্রী যেভাবে রাস্তায় নেমে মানুষকে অনুরোধ করছেন তাতে অভূতপূর্ব সাড়া মিলেছে। তার মধ্যেও যাঁরা রাস্তায় বেরোচ্ছেন, তাঁদের বলবো মুখ্যমন্ত্রী কথা শুনুন। রাজ্য এবং কেন্দ্র যৌথভাবে বাংলার মানুষের জন্য চেষ্টা করছে।”

Related articles

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...