Tuesday, April 7, 2026

সুস্থ থাকতে কী খাবেন? টিপস দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

পেট ভরা থাকলে সংক্রমণের সম্ভাবনা কম থাকে। সুতরাং চিকিৎসা পরিষেবা সঙ্গে যুক্ত সবাইকে পেট ভরে খাওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, নবান্নে বিভিন্ন জেলার সরকারি হাসপাতালে সুপারসহ উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন তিনি। সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস গলায় সংক্রমণ করে। সেই পরিস্থিতিতে গরম জলে লেবু দিয়ে খেতে সবাইকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সমস্ত জেলার সরকারি হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং নার্সদের ব্রেকফাস্টে ডিম সিদ্ধ দিতে বলেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, সবাই যেন পেট ভরে খাবার পায় সেদিকে দেখতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন তিনি। পুষ্টিকর, হালকা রান্না খাবার দিতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা অক্লান্ত পরিশ্রম করছেন এবং সবচেয়ে কাছাকাছি থাকছেন। সেই কারণে তাঁদের সব রকম সুবিধা দেওয়ার চেষ্টা উদ্যোগ নিচ্ছে সরকার।

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...