Thursday, June 18, 2026

ফ্লিপকার্ট-এর নাম ভাঁড়িয়ে প্রতারণা অন্তর্জালে, প্রতারিত বালুরঘাটের বাসিন্দা

Date:

Share post:

লকডাউন পরিস্থিতিতে অনলাইনে পাতছে ফাঁদ। অনলাইন সংস্থার নামে চলছে প্রতারণা চক্র, প্রতারিত বালুরঘাটের যুবক।বালুরঘাটের বিবেকানন্দ পল্লি এলাকার বাসিন্দা সন্তু সাহা, পেশায় কম্পিউটার মেকানিক। লকডাউনের অলস দিনে হঠাৎ মোবাইলে একটি লিংক পান। ২৭ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ফ্লিপকার্ট নাকি দিচ্ছে মোবাইলে দারুন ছাড়। তৎক্ষণাৎ ২৯৯৯ টাকা দিয়ে ওই অনলাইন সংস্থা থেকে মোবাইল কিনে নেন সন্তু । কিন্তু টাকা কাটার মেসেজ ঢুকলেও, মোবাইল ক্রয়ের কোন কনফার্মেশন এলো না সন্তুর মোবাইলে। এরপর সে যোগাযোগ করে ফ্লিপকার্ট-এর সঙ্গে। ফ্লিপকার্ট থেকে জানানো হয়, খুব সম্ভবত কোনও প্রতারণা চক্রের পাল্লায় পড়েছে সন্তু। বারবার সচেতন করা সত্ত্বেও, একই ভুল করে ফেলে স্মার্টফোন ব্যবহারকারী আনস্মার্ট মানুষেরা ।আর এদের ফাঁসিয়ে রমরম করে এগিয়ে চলে অন্তর্জালের প্রতারণা চক্র।

Related articles

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...