Sunday, May 31, 2026

কাঁধে করে গর্ভবতী মহিলাকে সাত কিমি: দূরের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা

Date:

Share post:

লকডাউন চলছে । তারই মধ্যে রীতিমতো কাঁধে করে গর্ভবতী এক মহিলাকে সাত কিলোমিটার দূরে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেন স্বাস্থ্য ও অঙ্গনওয়াড়ির কর্মীরা।তেলঙ্গানার এক গ্রামের ঘটনা।
গ্রামের জঙ্গলে যাওয়ার পথে প্রসব বেদনা ওঠে ওই মহিলার। কিন্তু সেই মুহূর্তে ওই এলাকায় গাড়ির ব্যবস্থা করা সম্ভব ছিল না। তাই শেষ পর্যন্ত তিন স্বাস্থ্য কর্মী ও অঙ্গনওয়াড়ির মহিলারা ওই গর্ভবতীকে আদিবাসী মহিলাকে এক প্রকার কাঁধে করে বয়ে নিয়ে গেলেন স্বাস্থ কেন্দ্রে।
জানা গিয়েছে, তেলাঙ্গানার পুসুগুডেম গ্রামের ওই মহিলার শনিবার হঠাৎই প্রসব বেদনা ওঠে। তখন তিনি গ্রামের জঙ্গলের দিকে যাচ্ছিলেন। সেই খবর কানে পৌঁছাতেই ঘটনাস্থলে হাজির হন স্থানীয় স্বাস্থ্য ও অঙ্গনওয়াড়ির কর্মীরা।
শেষ পর্যন্ত স্বাস্থ্য ও অঙ্গনওয়াড়ি কর্মীরা সিদ্ধান্ত নেন, একটি বড় বাঁশে দোলা বেঁধে স্ট্রেচার বানিয়ে ওই মহিলাকে বসিয়ে নিয়ে যাওয়া হবে স্বাস্থকেন্দ্রে। কিন্তু সেই প্রাথমিক স্বাস্থকেন্দ্রেও গ্রাম থেকে সাত কিলোমটিরা দূরে ভদ্রদ্রি কোথাগুডেমের মুলাকালাপল্লিতে। শেষপর্যন্ত ওই স্ট্রেচারে মহিলাকে নিয়ে তাঁরা যাত্রা শুরু করেন।
ওই মহিলা একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন । মা ও সদ্যোজাত দুজনেই সুস্থ আছেন । স্বাস্থ্য কর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই ।

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...