Tuesday, March 24, 2026

করোনা আক্রান্তদের হাতে জমানো টাকা তুলে দিল আসানসোলের সবজি বিক্রেতারা

Date:

Share post:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, রজার ফেডেরার ,অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান, রজনীকান্ত, সৌরভ গাঙ্গুলী….. করোনা আক্রান্তদের সাহায্যার্থে এগিয়ে আসা মানুষদের তালিকা নেহাতই কম নয়। তবে এই তালিকায় রয়েছে আসানসোলের বিনয়, মঙ্গল, বাপ্পা, রফিক রাও। বিনয় আসানসোলের গলি গলিতে ঠেলায় করে সবজি বিক্রি করে। বাপ্পা রাস্তার পাশে বিক্রি করে মাছ ।প্রতিদিনের ইনকাম সর্বসাকুল্যে ২০০ থেকে ৩০০ টাকা। তার থেকেই সঞ্চয় । সেই জমানো টাকা থেকেই তাঁরা তাঁদের সাহায্যের টাকা তুলে দিচ্ছে করোনা আক্রান্ত অসহায়দের হাতে। হয়তো বা টাকার মূল্যে তারা অক্ষয় কুমার দের ধারেকাছেও পৌঁছাতে পারবেন না। কিন্তু সেতু বানাতে তো কাঠবিড়ালিরও সাহায্যের দরকার পরেছিলো। বিনয় বাপ্পা দের এই মানসিকতাকে কুর্নিশ জানাচ্ছে আসানসোলযবাসী।

Related articles

ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে! নির্বাচন কমিশনের নোটিশে বিজেপির প্রতীক: তোপ দাগলেন মমতা

Now the cat out of the bag। নির্বাচন কমিশনের (Election Commission) নোটিশে (Notice) বিজেপির প্রতীক! উত্তরবঙ্গে রওনা হওয়ার...

হাওড়া মেট্রো স্টেশনে চরম যাত্রী ভোগান্তি, ঘোষণা ছাড়াই বন্ধ গেট! 

মঙ্গলবার দুপুরে হাওড়া মেট্রো স্টেশনে (Howrah Metro Station) চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। কোনও ঘোষণা ছাড়াই প্রায় ২০ থেকে...

ধর্ম পরিবর্তন করলে বাতিল এসসি সংরক্ষণ! গুরুত্বপূর্ণ রায় শীর্ষ আদালতের

স্ব-ইচ্ছায় ধর্ম পরিবর্তনের পর তপশিলি জাতির (SC Reservation) সংরক্ষণ বা মর্যাদা বজায় রাখা যাবে না—এমনই গুরুত্বপূর্ণ রায় দিল...

প্রধানমন্ত্রী ও দিল্লির মুখ্যমন্ত্রী সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রাণনাশের হুমকি!

ভোটের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে(Rekha Gupta) প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ইমেল...