Monday, April 6, 2026

BREAKING: এবার বেলঘরিয়ায় করোনার থাবা, উদ্বেগ বাড়িয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা ২৭

Date:

Share post:

লকডাউনের মধ্যেই রাজ্য তথা শহরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত-এর সংখ্যা। আজ, মঙ্গলবার উত্তর ২৪ পরগণার এক ব্যক্তির কোভিড-১৯ পজিটিভ ধরা পড়লো। তাঁর বয়স ৫৩ বছর। তিনি বেলঘরিয়ার রথতলার বাসিন্দা বলে জানা গিয়েছে। আর এই ঘটনায় রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে দাঁড়ালো ২৭। যা খুবই উদ্বেগের কারণ।

ওই ব্যক্তি গত ২৩ মার্চ থেকে সর্দি-কাশি-জ্বর নিয়ে বেলঘরিয়া জেনিথ হাসপাতালে চিকিৎসাধীন। সন্দেহ হওয়ায় গতকাল, সোমবার তাঁর লালার নমুনা সংগ্রহ করা হয়। এদিন রিপোর্টে দেখা যায় তিনি করোনা সংক্রমিত।

ওই ব্যক্তির কোনও বিদেশি যোগ ছিল কিনা, তা ইতিমধ্যেই খোঁজ নিতে শুরু করেছে প্রশাসন। এই সমকালের মধ্যে তিনি কাদের সংস্পর্শে এসেছিলেন সে ব্যাপারেও খোঁজ খবর শুরু হয়েছে। ওই ব্যক্তির পুরো পরিবারকেই কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...