Monday, March 30, 2026

করোনা মোকাবিলায় মোদির ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকা অনুদান মমতার

Date:

Share post:

করোনা ভাইরাসের মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ত্রাণ তহবিলে দেশবাসীকে অনুদান দেওয়ার আর্জি জানিয়ে ছিলেন। এবার মোদির আবেদনে সাড়া দিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকা অনুদান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একইসঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের জন্য তাঁর নিজের তৈরি ত্রাণ তহবিলেও সম পরিমাণ অৰ্থাৎ ৫ লক্ষ টাকা অনুদান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ, মঙ্গলবার টুইটারে সেকথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। তিনি লিখেছেন, ”করোনার বিরুদ্ধে দেশের লড়াইয়ে আমার সীমিত সাধ্যের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকা দিলাম। আর পশ্চিমবঙ্গ আপদকালীন ত্রাণ তহবিলে দিলাম আরও ৫ লক্ষ টাকা।”

মুখ্যমন্ত্রী বা বিধায়ক হিসেবে বেতন নেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ হিসেবেও নিজের পেনশন নেন না তিনি। এই প্রসঙ্গে টুইট করে মমতা লেখেন,”বিধায়ক বা মুখ্যমন্ত্রী হিসেবে বেতন নিই না। ৭ বার সাংসদ হলেও পেনশনও তুলি না। আমার আর্থিক সামর্থ্য সীমিত। বই ও গানের স্বত্ত্বই আমার আয়ের উৎস।”

Related articles

মমতার প্রাণনাশের আশঙ্কা সঠিক: কমিশনের পুলিশ বদলে সরব সপা সাংসদ রামগোপাল

নির্বাচনী আচরণ বিধি লাগু করে রাজ্যে অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারির পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন। প্রায় প্রতিদিন রাজ্যে...

পুরুলিয়ায় অভিষেক: বার্তা দেবেন বাঘমুণ্ডি থেকে

পাহাড় থেকে সমুদ্র, শহর থেকে জঙ্গলমহল - দলীয় কর্মীদের জন্য বার্তা ও সাধারণ মানুষকে আগামীর পথ নির্দেশে তৎপর...

তিন জনসভা মমতার: বার্তা দেবেন দুই মেদিনীপুরকে

জঙ্গলমহলের পর এবার মেদিনীপুর। যেভাবে রাজ্য সরকারের উন্নয়নের রেশ ধরে জঙ্গলমহলে আলো জ্বলেছে তেমনই উন্নয়নের ছোঁয়া পূর্ব এবং...

হৃদয় জুড়ে ইস্টবেঙ্গল-কৃশানু, রাহুলের টান ছিল ক্রিকেটেও

সহজভাবেই জীবনের গল্প বলতেন রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু ৪২ বছরেই জীবনের সলিল সমাধি। সাহিত্য, সিনেমা, রাজনীতি, সমাজদর্শনে অদ্ভুত...