Friday, June 19, 2026

হাফ সেঞ্চুরি পার, কুনোয় জন্ম নিল আরও পাঁচ চিতা

Date:

Share post:

দেশে হু হু করে বাড়ছে চিতার সংখ্যা। মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে নামিবিয়া থেকে আনা চিতা জোয়ালা পাঁচটি শাবকের জন্ম দিয়েছে। ফলে দেশে চিতার মোট সংখ্যা বেড়ে হল ৫৩। এই নিয়ে ভারতে জন্মানো চিতা শাবকের সংখ্যা বেড়ে ৩৩ হয়েছে।

কুনোর সংরক্ষিত এলাকায় পশু চিকিৎসক ও বন কর্মীদের কড়া নজরদারিতেই জন্ম নিয়েছে জোয়ালার পাঁচ শাবক। বন কর্মীরা জানিয়েছেন, সুস্থ রয়েছে তারা। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাদের।

বনকর্মীরা জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহ পাঁচ চিতা শাবকের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। যদি তারা সুস্থ ভাবে বড় হয়ে ওঠে, তবে আগামী দিনে ভারতের অন্যান্য জঙ্গলেও চিতা ছাড়া আরও সহজ হবে।

২০২২ সালে নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে মোট ১০টি চিতা আনা হয়েছিল মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে। পরবর্তী সময়ে নানা দেশ থেকে মোট ২০টি চিতাকে ভারতে আনা হয়েছিল। তার মধ্যে অনেক চিতাই মারা গিয়েছে। বাকিরা এই পরিবেশেই বেঁচে গিয়েছে।

আরও পড়ুন – মন্ত্রিসভায় রদবদল: আইন দফতর নিলেন মমতা, বাবুলের ছেড়ে যাওয়া দায়িত্বও মুখ্যমন্ত্রীর হাতে 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...