Monday, April 6, 2026

ভুয়ো খবর ছড়ালে রেয়াত নয়, কেন্দ্রকে নির্দেশ সর্বোচ্চ আদালতের

Date:

Share post:

করোনা আতঙ্কে এখন জেরবার গোটা দেশ। এ অবস্থায় ভুয়ো খবর মানুষকে আরও বিভ্রান্তির মুখে ফেলছে। তাই যারা ভুয়ো খবর ছড়াচ্ছে, তাঁদের মোটে রেয়াত না করার নির্দেশ কেন্দ্রকে।নির্দেশ দেশের সর্বোচ্চ আদালতের। এছাড়াও সুপ্রিম কোর্ট জানিয়েছে, পরিযায়ী শ্রমিকদের নিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় দেশ। এদিন সর্বোচ্চ আদালতের তরফে পরিযায়ী শ্রমিকদের খাবার থাকার জায়গা ও ওষুধের ব্যবস্থা করার জন্য কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকার সর্বোচ্চ আদালত কে জানিয়েছে যে ,এখন আর রাস্তায় কোন অস্থায়ী শ্রমিক নেই। প্রায় ৬.৬৮ লক্ষ পরিযায়ী শ্রমিকের জন্য অস্থায়ী আবাসের বন্দোবস্ত করা হয়েছে আর ২২.৮৮ লক্ষের জন্য খাবারের বন্দোবস্ত করা হয়েছে। সুপ্রিম কোর্ট পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে মানুষের প্রশ্নের উত্তর দিতে ২৪ ঘণ্টার মধ্যে একটি পোর্টাল খুলতে নির্দেশ দিয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...