Monday, March 16, 2026

তামিলনাড়ু ফেরত পরিবারকে ঘিরে উত্তেজনা খড়দহে

Date:

Share post:

তামিলনাড়ু ফেরত এক পরিবারকে ঘিরে উত্তেজনা ছড়াল খড়দহে। গত রবিবার অ্যাম্বুলেন্স ভাড়া করে তামিলনাড়ু থেকে ফেরে ওই পরিবার। প্রথমে প্রতিবেশীরা হাসপাতলে যেতে বললেও কথা শোনেনি ওই পরিবারের সদস্যরা। পরে রহড়া থানার পুলিশের সহযোগিতায় স্থানীয় বলরাম হাসপাতালে তাদের পরীক্ষা করানো হয়।

চিকিৎসকরা ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন। শরীরে জ্বর বা অন্য কোনও উপসর্গ দেখা দিলে বেলেঘাটা আইডি তে যোগাযোগ করতে বলা হয়েছে৷
মঙ্গলবার বাড়ি পরিচারিকা ওষুধের দোকানে ওষুধ কিনতে গেলে ওই পরিবারকে নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ গিয়ে হাসপাতালে যাওয়ায় নির্দেশ
দেয়। ওই পরিবারের বিরুদ্ধে অভিযোগ, প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করে তারা। অ্যাম্বুলেন্স তাদের বাড়িতে যাওয়ার পরও হাসপাতালে যাওয়া নিয়ে গড়িমসি করেন তারা।
খড়দহ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, পুরসভার তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। দেখা মেলেনি কাউন্সিলর কাজল সিনহার।

spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...