Sunday, June 28, 2026

করোনা কাড়ল ‘স্টার ওয়ার্স’ খ্যাত অভিনেতা অ্যান্ড্রু জ্যাককে

Date:

Share post:

করোনা কেড়ে নিল আর এক অভিনেতাকে। মৃত্যু হল বিখ্যাত ব্রিটিশ অভিনেতা অ্যান্ড্রু জ্যাকের। ‘স্টার ওয়ার্স’খ্যাত অভিনেতা ৭৬ বছর বয়সে বুধবার মারা গেলেন ব্রিটেনের সারের হাসপাতালে। তাঁকে অভিনয় জগত সমাদর করত তাঁর স্বচ্ছ্ব স্ফটিকের মতো কণ্ঠস্বর ও উচ্চারণের জন্য। তাঁর স্ত্রী গ্যাব্রিয়েল অস্ট্রেলিয়ায় কোয়ারান্টাইনে থাকায় শেষ দেখা হয়নি। তাঁকে অসাধারণ অভিনেতা ও ভদ্রলোক বলেছেন স্টার ওয়ার্সের অভিনেতা গ্রেগ গুরেনবার্গ। টেমসে নদীতে হাউস বোটে থাকতেন জ্যাক। আগামিদিনে তাঁর ব্যাটম্যান ছবিতেও অভিনয় করার কথা ছিল। সব মিলিয়ে ৮০টি ছবিতে তিনি কাজ করেছেন।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...