Sunday, June 28, 2026

যমজ সন্তান করোনা ও ভাইরাস কোলে আহ্লাদিত মা

Date:

Share post:

কঠিন পরিস্থিতি। শরীরে করোনাভাইরাস। সেই অবস্থাতেই যমজ সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি। ছেলে-মেয়ের নাম রাখলেন করোনা আর ভাইরাস। এটা কোনও গল্প নয়, এটা বাস্তব। ঘটেছে মেক্সিকোর জেনারেল লা ভিলায় সিটি হসপিটালে। সেখানে মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হন ৩৪-বছরের আন্নামারিয়া জোসে রাফেল গোঞ্জালেস। গর্ভবতী আন্নামারিয়া জোসে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সপ্তাহ দুই পরে আমেরিকার এক হাসপাতালে সন্তান প্রসব করার কথা ছিল তাঁর। কিন্তু সীমান্তে পৌঁছনোর আগেই শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় মেক্সিকো সিটি হাসপাতালে ভর্তি করা হয় আন্নামারিয়াকে। ২৭ মার্চ রাত ২টোর সময় যমজ সন্তানের জন্ম দেন তিনি। তাঁর একটি ছেলে এবং একটি মেয়ে সন্তান হয়। হাসপাতালের চিকিৎসক এদুয়ার্দো ক্যাস্তিলাস মজা করে সদ্য মা হওয়া আন্নামারিয়াকে বলেন, তাঁর কারোনা জোসে মিগুয়েল গোঞ্জালেস নামে একটি মেয়ে এবং ভাইরাস জোসে মিগুয়েল গঞ্জালেজ নামে একটি ছেলে হয়েছে। এই অসময়ে নাম দুটো আন্নামারিয়ার খুব মনে ধরে। তিনি সিদ্ধান্ত নেন তাঁর সন্তানদের নাম করোনা ও ভাইরাস রাখবেন।

সদ্যোজাতদের এমন নাম প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আপাতত আন্নামারিয়া এবং তাঁর করোনা, ভাইরাস সুস্থ আছে বলে মেক্সিকো সিটি হাসপাতাল সূত্রে খবর।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...