Sunday, June 28, 2026

নিজামুদ্দিনের জের, ১০০ জনের শরীরে করোনা উপস্থিতি, শুধু তামিলনাড়ুতেই ৫০!

Date:

Share post:

বিজ্ঞানের আহ্বানে সারা দিতে হবে ধর্মকেও। আর এই সত্যটি না বুঝলে যা হবার, তাই হল । দিল্লির নিজামুদ্দিন এ মার্চের মাঝামাঝি সময়ে জমায়েত হয়েছিল প্রায় ২ হাজার মানুষ। সেই জমায়েত কারীর অন্তত ১০০ জনের দেহে মিলল করোনাভাইরাস।বিশেষজ্ঞদের মতে সংখ্যাটা বাড়তে পারে আশঙ্কাজনকভাবে।
এখনও পর্যন্ত তবলিগ জামাতের সদর দফতর ‘মরকজ নিজামুদ্দিন’ থেকে অন্তত ২,১০০ জনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।তামিলনাড়ুর ৫০, দিল্লির ২৪, তেলঙ্গানার ২১, অন্ধ্রপ্রদেশের ১৮ জন, আন্দামানের ১০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে, যাঁরা এই জমায়েতে যোগ দিয়েছিলেন। এ ছাড়া জম্মু-কাশ্মীর ও অসমেও একজন করে কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন, যাঁরা এই জমায়েতে ছিলেন। তবে মিনিস্ট্রি অফ হেলথ এই মুহূর্তে দোষারোপের পথে হাঁটতে রাজি নয়। ১২ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত দিল্লির নিজামুদ্দিনে এক ধর্মীয় সভায়,ভারতের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থেকে প্রায় আড়াই হাজার মানুষ জমায়েত হয়েছিলেন। এরপরে ২২শে মার্চ লকডাউন এর ঘোষণার ফলে দিল্লিতে আটকা পড়ে যান প্রায় ১১০০ মানুষ।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...