Monday, April 6, 2026

নিজামুদ্দিন : মুখ্যমন্ত্রী আঙুল তুললেন কেন্দ্রের দিকে

Date:

Share post:

নিজামুদ্দিনের ঘটনা নিয়ে কেন্দ্রের দিকেই সরাসরি আঙুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে দৈনিক প্রেস ব্রিফিংয়ে মুখ্যমন্ত্রীর অনুরোধে মুখ্যসচিব রাজীব সিনহা কেন্দ্রের পাঠানো একটি চিঠি পড়েন। ১৩ মার্চ লেখা সেই চিঠির সারমর্ম হলো, দেশে করোনা মোটেই মহামারী হয়নি। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র যদি আগে জানাত, তাহলে এটা আটকানো যেত। নিজামুদ্দিন ফেরত মানুষকে চিহ্নিত করে আগেই কোয়ারান্টাইনে পাঠানো যেত। তবু রাজ্য দায়িত্ব নিয়ে দ্রুত ৫৪ জনকে চিহ্নিত করে কোয়ারান্টাইনে পাঠিয়েছে। তারমধ্যে ৪০জন বিদেশি। বাকি যারা গিয়েছিলেন তাদের বলব সামনে এসে কোয়ারান্টাইনে যান।

Related articles

নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় এবার কয়েক কোটি টাকার সম্পত্তি কিনে ফেললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সূত্রের খবর,...

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...