Tuesday, April 7, 2026

এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ঘুরলো করোনা আক্রান্ত শিশু! তারপর…

Date:

Share post:

একদিকে যখন বাঁচার আশায় হাসপাতালের বাইরে হাজার হাজার লোকের ভিড়। ঠিক সেই সময় এক করোনা আক্রান্ত শিশুকে বারবার ফিরিয়ে দিচ্ছে হাসপাতাল। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ওই শিশুকে নিয়ে ছুটে চলেছে তার বাবা। কারণ তার শরীরে রয়েছে করোনার উপসর্গ। জ্বরে ভুগে চলেছে বছর দশেকের ওই শিশু। কোন হাসপাতালে তাকে ভর্তি না নিয়ে বলা হয়েছে, “বাড়িতে থাকুন। আর বার বার হাত পরিষ্কার করুন।”

অবশেষে পুলিশের সাহায্য নিয়ে মঙ্গলবার হাসপাতালে জায়গা পেয়েছে শ্রীনগরের ইদগাহের বাসিন্দা। আপাতত শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস-এ চিকিৎসা শুরু হয়েছে তার। করোনাভাইরাসে আক্রান্ত জামালের পরিবারের সকলেই ওই হাসপাতালে কোয়রান্টাইনে রয়েছেন।

ওই শিশুর বাবার দাবি, গত মাসে ১৮ থেকে ২২ পর্যন্ত শ্রীনগরের এক ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিল তাঁর ছেলে। সেখানে এক ধর্মগুরুর সঙ্গে হাত মিলিয়েছিল ওই নাবালক। বাড়ি ফিরে জ্বর আসে তার। দেখা দেয় কোভিড-১৯ এর উপসর্গও। দিন কয়েক পরে জানা যায়, ওই ধর্মগুরু করোনায় সংক্রমিত। তিনি আরও জানান, এক হাসপাতাল থেকে শিশুটিকে রেফার করা হয় সিডি হাসপাতালে। তবে তার আগে এসএমএইচএস হাসপাতাল জানিয়ে দেয়, তার শরীরে কোভিড-১৯ পজিটিভ। এরপর সিডি সরকারি হাসপাতাল মতো সরকারি হাসপাতাল থেকেও রেফার করা হয় তাকে। পাঠানো হয় রায়নাওয়ারিতে জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। ফেরানোর আগে সিডি হাসপাতাল থেকে জানানো হয়, “এখানে বেড নেই। বাড়িতে থাকুন। আর বার বার হাত পরিষ্কার করুন।”

Related articles

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...

লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত: কলকাতা নিয়ে পাক-হুমকিতেও নীরব রাজনাথকে দাবি তৃণমূলের

ভারতে জঙ্গি হামলার কারিগর হিসাবে পাকিস্তানকে প্রতিদিনই না কি ভারত মোক্ষম জবাব দিচ্ছে। অথচ পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষা মন্ত্রী...

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...