Sunday, June 14, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের ভিডিও কনফারেন্সে থাকবেন না মমতা

Date:

Share post:

করোনা-পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বৃহস্পতিবারের এই পর্যালোচনা বৈঠকে অংশ নিচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

বুধবার কেন্দ্র জানায়, বৃহস্পতিবার সকাল ১১টায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নেবেন মোদি। করোনাভাইরাস সংক্রমণ এবং লকডাউন নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে মত বিনিময় করার কথা প্রধানমন্ত্রীর৷

নির্দিষ্ট কারন উল্লেখ করেই বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “রাজ্যের কথা শোনা হয় না, গুরুত্ব দেওয়া হয় না, তাই ওই ভিডিও কনফারেন্সে আমি থাকছি না।”
গত ২০ মার্চ করোনা নিয়ে ভিডিও কনফারেন্সে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসেছিলেন মোদি। ওই বৈঠকে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি করোনা নিয়ে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপের পাশাপাশি কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্যগুলিও তুলে ধরেন।

Related articles

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায়...

জেনে নিন রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামের হেরফের

আজ রবিবার, ছুটির দিনে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...