Friday, June 12, 2026

করোনা : প্রয়োজন হলে ফোন করা যাবে ৯৪৩৩০-০২৩৯১ নম্বরে, জানালেন মুখ্যমন্ত্রী নিজেই

Date:

Share post:

রাজ্যে করোনা-আশঙ্কা বাড়ছে। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর পাশে দাঁড়ানো জরুরি মনে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষ বিপদে পড়লে কোন নম্বরে ফোন করে সাহায্য চাইবেন তা জানিয়ে দিলেন৷ নিশ্চিতভাবেই রাজ্যবাসী এতে খানিকটা স্বস্তি পেলেন। সরাসরি নিজের দপ্তরের ফোন নম্বরই দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। কোনও বিপদে পড়লে সরাসরি সেখানে ফোন করা যাবে বলেও জানালেন তিনি। তৃণমূলের অফিশিয়াল ওয়েবসাইটে সেই ফোন নম্বর দিয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করলেন তিনি। নম্বরটি হল, ৯৪৩৩০-০২৩৯১। এই নম্বরটি সৌম্য হালদারের, তিনি মুখ্যমন্ত্রীর দপ্তরের আধিকারিক৷ মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘সারা পৃথিবী এক অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাতেও তার প্রভাব পড়বে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে যাঁরা দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে রাজ্যের মানুষের সেবা করে চলেছেন, তাঁদের আমি কুর্নিশ জানাচ্ছি।’

রাজ্যের মানুষের উদ্দেশ্যে তিনি বলেছেন, কারও নিজের বা পরিবারের যদি প্রয়োজন পড়ে, তাহলে সে যেন মুখ্যমন্ত্রীর দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন।

Related articles

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...