Tuesday, April 7, 2026

লকডাউন পরিস্থিতিতে সচেতন ভূমিকায় ‘সস্তা সুন্দর’

Date:

Share post:

লকডাউনে গৃহবন্দি জনজীবন। এই পরিস্থিতিতে বাড়ির দরজায় নিত্যপ্রয়োজনীয় জিনিস এবং ওষুধের দরকার হচ্ছে অনেকেরই; বিশেষ করে যাঁরা বয়স্ক এবং যাঁদের বাড়িতে লোক সংখ্যা নিতান্তই কম। এই পরিস্থিতিতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে একটি অনলাইন শপিং অ্যাপস। ‘সস্তা সুন্দর’ নামে ওই সংস্থা প্রয়োজন অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে মাস্ক, স্যানিটাইজার এবং ওষুধ ন্যায্যমূল্যে পৌঁছে দিচ্ছে। ‘সস্তা সুন্দর’ নাকতলা শাখার ভূমিকা উল্লেখযোগ্য। কিছু সুযোগ সন্ধানী যখন কালোবাজারির চেষ্টা করছেন, সেই পরিস্থিতিতে ‘সস্তা সুন্দর” এর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। শুধু বাড়িতে জিনিস পৌঁছে দেওয়াই নয়, জনসচেতনতার কাজ করছেন তাঁরা। জনসাধারণকে বাড়িতে থাকতে অনুরোধ করছে ‘সস্তা সুন্দর’। একই সঙ্গে তারা বলছে, কিছু প্রয়োজন হলে যেন তাদের বলা হয়। সাধারণ মানুষ যেন রাস্তায় বেরিয়ে ভিড় না বাড়ান। অন্যান্য আরও সংস্থা এভাবে এগিয়ে এলে লকডাউন পরিস্থিতিতেও কিছুটা স্বস্তিতে থাকতে পারবেন বলে মনে করছেন অনেকে।

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...